ছওয়াবের উদ্যোগে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৮৫ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ছওয়াব ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার আবু সাইদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাফীর বিশিষ্ট সমাজসেবক ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জলঢাকা আইডিয়াল কলেজের সভাপতি মুখলেছুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছওয়াবের এই কনকনে শীতে কম্বল বিতরণ এলাকার মানুষের জন্য আশীর্বাদ হিসেবে গণ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ছওয়াবকে অসংখ্য ধন্যবাদ জানান। তবে তিনি আরও বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ খেটে খাওয়া ও দিনমজুর। এদের ভাগ্য উন্নয়নের জন্য ছওয়াব ফাউন্ডেশনের কাজ আরও সম্প্রসারণ করার অনুরোধ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছওয়াবের প্রতিনিধি হিসেবে আফতাবুজ্জামান ও প্রজেক্ট অফিসার ওসমান গনি।