রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশ :

২৩ জানুয়ারি সকালে লালমনিরহাট জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লালমনিরহাটের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ কামারুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ টিটন মিয়া এবং সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন।

উল্লেখ্য, শীতার্ত আনসার সদস্যদের শীত নিবারণে এ ধরনের উদ্যোগ স্থানীয় প্রশাসনের মানবিক সহায়তার একটি অনন্য উদাহরণ।