রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর রাইডার্স দল ঘুরলো নিজেদের রংপুর


প্রকাশ :

রংপুর রাইডার্স দল আসার কথা জানার কারণে সকাল থেকেই রংপুর স্টেডিয়ামে মানুষের অপেক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে দুপুর গড়াতেই স্টেডিয়াম সহ আশপাশ জনসমুদ্রের পরিনত হয়। রংপুরের বাসী লাখো মানুষ বরণ করে নেয় রংপুর রাইডার্স দলকে।

সোমবার (২০ জানুয়ারী) দুপুরে হেলিকপ্টারে রংপুরে নামে রাইডাররা। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপা জেতা দল শুরুতে জার্সি দেয় ভক্তদের। হাজার খানেক জার্সি তারা উপহার দেয় মানুষদের। রংপুর বাসীও সাদরে গ্রহণ করে রংপুর রাইডার্সের ক্রিকেটারদের।

মাঠে প্রবেশের পর মঞ্চে আসে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। মঞ্চে এসে মানুষের ভালোবাসায় মুগ্ধ সব ক্রিকেটার। একে একে দর্শকদের ধন্যবাদ দেন সব ক্রিকেটার ও কোচরা। জানতে চাইলে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, 'আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। দোয়া করবেন যেনো বিপিএল ট্রফিটাও নিয়ে আসতে পারি।

টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, 'বসুন্ধরা গ্রুপ এদেশের ক্রিকেটকে বদলে দিচ্ছে। রংপুর রাইডার্স এই মাঠে এসে বিপিএলের অনুশীলন করবে, ম্যাচও খেলবে সুযোগ থাকলে। আমরা ট্রফি নিয়ে আবার রংপুরে আসব ইনশাআল্লাহ।

হেড কোচ মিকি আর্থার জানান, 'আসসালামু আলাইকুম। যদিও আমি অনেক বেশি বাংলা জানি না। তবে আপনাদের ভালোবাসায় আমি অবাক। এদিকে দর্শকদের জন্য রাখা হয় বিপিএল ট্রফিও। মাঠে ছিল বিপিএল ২০২৫ এর মাসকটা 'ডানা ৩৬'ও। রংপুর জেলা স্টেডিয়ামে দর্শকদের জন্য রাখা হয় বিশেষ কনসার্টও।

এই বিপিএলে শুরুর আট ম্যাচের সবকটায় জিতে পয়েন্ট টেবিলের এক নাম্বারে রয়েছে এই রংপুর রাইডার্সই।  পরে যথা নিয়মে রংপুর রাইডার্স ক্রিকেট দল রংপুর সিটি ও রংপুর ক্রিকেট গার্ডেন, রংপুরে ভক্তদের সাথে ট্রফি উদযাপন করেন।

অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচীর মধ্যে ছিলো দুপুর সাড়ে ১২টায় খেলোয়াররা রংপুরে পৌঁছেন পরে পর্যায় ক্রমে খেলোয়ার ও ট্রফি নিয়ে রংপুর সিটিট্যুর করেন,রংপুর ক্রিকেট গার্ডেনে খেলোয়াড়রা মিলন এবং দুর্দান্ত পারফমেন্স করেন, খেলোয়াড়রা সেখান হতে প্রস্থান করেন, পরে সন্ধ্যায় আতশ বাজি করা হয়।