রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, রংপুরের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই নাম পরিবর্তন সহ রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুইটি একই মোড়কে এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়। তারা এই নামটি ব্যবহার করে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নয় পূর্নবাহাল চাই। সেই সময় যখন নাম পরিবর্তন করা হয় তখন অনেক শিক্ষার্থী আন্দোলন করলে তাদের জামাত-শিবির ও বিএনবি ট্যাগ দিয়ে দমিয়ে রাখা হয়। এবার আর আমাদের দমিয়ে রাখা যাবে না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন,  এখানে উপস্থিত ছাত্র জনতা, সবাই চায় রংপুর বিশ্ববিদ্যালয়। আমরা ফ্যাসিস্টের দেওয়া নাম চাই না। আমাদের সবার দাবি রংপুর বিশ্ববিদ্যালয় ও  একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। আমরা জানিয়ে দিতে চাই আমরা আর কোনো বৈষম্য মেনে নিব না। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল, শতভাগ ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপায়ণ করা।