রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কার্যকর প্রেসকাউন্সিল গঠনের মাধ্যমে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে: রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান


প্রকাশ :

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও এটিকে সমৃদ্ধ করতে প্রেস কাউন্সিল গঠন করা হয়েছিল। কিন্তু প্রেস কাউন্সিল পত্রিকা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিল। এ প্রতিষ্ঠানকে কার্যকর করতে নতুন করে কিছু ভাবতে হবে। যেখানে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে। সেই সাথে সাধারণ মানুষ, পাঠক, শ্রোতা সংবাদের কারণে কোনভাবে হয়রানির শিকার হলে তারাও এখান থেকে প্রতিকার পাবে। 

রবিবার (১৯ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, বিশে^র বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে রয়েছে। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে প্রেস কাউন্সিলের নামকরণ করা হবে। এছাড়া অনেকে স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার কথা বলেছেন। এনিয়েও আমরা ভাবছি।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজসহ রংপুর বিভাগের  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।