রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে প্রজেক্টরে মুজিববর্ষের লোগো ঘটনায় নেসকোর ৩ কর্মকর্তাকে বদলি


প্রকাশ :

রংপুরে মতবিনিময় সভায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো থাকার ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি)বিকেলে নেসকোর উপ-মহাব্যবস্থাপক মোঃরহমত উল্লাহ-আল-ফারুক অফিস আদেশ জারি করে  তিন কর্মকর্তাকে বদলী করেন।

বদলী হওয়া তিন কর্মকর্তারা হলেন, স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের পরিচালক মোঃ মাহবুবুল আলম চৌধুরীকে নির্বাহী প্রকৌশলীর (ইঞ্জিনিয়ারিং) দপ্তরে বদলি করা হয়েছে। প্রকল্পের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীনকে নওগাঁয় ও উপবিভাগীয় প্রকৌশলী মোঃ ইয়াকুব আলিকে ঈশ্বরদীতে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত,গত ১৩ জানুয়ারী সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সরকারি অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভা হয়।এতে প্রিপেইড মিটার স্থাপন নিয়ে আন্দোলনকারী সংগঠনের নেতারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।সভার শুরুতে প্রিপেইড মিটারের সুযোগ-সুবিধা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১ এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন।এসময় স্ক্রিনে ভেসে ওঠা একটি স্লাইডে মুজিববর্ষের লোগো দেখা গেলে সভায় অংশ গ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে সভা স্থগিত করেন জেলা প্রশাসক। এসময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর বিতরণ অঞ্চল নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।