রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিন ব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিন ব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প হয়েছে।বুধবার (১৫জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন, হাইপারটেনশন এ্যান্ডরিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহ মোঃ সারোয়ার জাহান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা, বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটিচিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. এম. শাহরিয়ার সহ অন্যরা

হাইপারটেনশন এ্যান্ডরিসার্চ সেন্টারের সহযোগিতায় ও বেরোবি প্রশাসনের উদ্যোগে এ স্বাস্থ্য সেবা ক্যাম্পে ডায়াবেটিস, রক্তচাপ নির্ণয়, ওজন ও উ”চতা নির্ণয়, শনাক্ত কৃত ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে জীবনাচারণ ও রোগ সম্পর্কে তথ্য, পরামর্শ প্রদান এবং নিবন্ধনের মাধ্যমে চিকিৎসা সম্বলিত বই প্রদান করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।