রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের কাউনিয়ার বুদ্ধির বাজারে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু


প্রকাশ :

রংপুরের কাউনিয়ার বুদ্ধির বাজারে জমি-জমা সংক্রান্ত বিরোধে ভাতিজা শহিদুল ইসলামের লাঠির আঘাতে চাচা আমজাদ হোসেন (৫৫) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় বিরোধী জমিতে ভেকু মেসিন দিয়ে মাটি উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামের বুদ্ধির বাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাতিজা শহিদুল ইসলামের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে শহিদুল ইসলাম বিরোধী জমিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। চাচা আমজাদ হোসেন মাটি উত্তোলনে বাধা দিলে ভাতিজা শহিদুল ইসলাম এবং তার লোকজন আমজাদ হোসেনের উপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে। তাদের লাঠির আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।পরে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নেওয়ার পথে রাত ৩টার দিকে চাচা আমজাদ হোসেনের মৃত্যু হয়।

রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।