তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট সদর উপজেলার ২নং খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে দরিদ্র শীতার্ত শিক্ষর্থীদের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব। সোমবার বিকালে রোটারি ক্লাব অব লালমনিরহাট এর সহযোগিতার ওই বিদ্যালয়ের ৫০জন শীতার্ত ক্ষুদে শিক্ষর্থীদের কম্বল প্রদান করা হয়।
এসময় রোটারি ক্লাব অব লালমনিরহাট এর প্রেসিডেন্ট মঞ্জুর আলম, প্রেসিডেন্ট ইলেক ডাঃ কাসেম আলী, রোটারিয়ান লিয়াকত আলী ভুঁইয়া, এসএম রফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম মাজেদ, ২নং খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী বেগমাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক - শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।