রংপুর ডিসি অফিসের সম্মেলন কক্ষে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর প্রি-পিমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রেজেনটেশনে বঙ্গবন্ধুর ছবি সহ মুজিব বর্ষের শত বর্ষর লোগো ব্যবহার করা নিয়ে তুমুল হট্রগোলের পর সভা পন্ড হয়ে গেছে। সভা কক্ষেই তীব্র প্রতিবাদ করে উপস্থিত অংশিজনরা বলেছেন পরিকল্পিত ভাবে ফ্যাসিবাদ পুনর্বাসনের নকশা বাস্তবায়নের চেস্টা করছে প্রশাসন।
জেলাপ্রশাসক জানিয়েছেন, সমাধান না হওয়া পর্যন্ত রংপুরে প্রি পেমেন্ট মিটার লাগানোর কার্যক্রম বন্ধ থাকবে। কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ জানানো হবে। এরই মধ্যে নেসকো দুঃখ প্রকাশ করে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।
এদিকে, প্রি-পেমেন্ট মিটারের নানা অসংগতি তুলে ধরে তা স্থাপন বন্ধের দাবিতে এক সপ্তাহ থেকেই প্রতিবাদ মুখর ছিল রংপুর। রোববার (১২ জানুয়ারী) নেসকো অবরোধের দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে। সব দাবি উপেক্ষা করেই নেসকো বিভিন্ন স্থানে শুরু করেছে এই মিটার স্থাপনের কাজ। এমন অবস্থাতেই নেসকো সোমবার বেলা সোয়া ১১ টার রংপুর ডিসি অফিস হলরুমে আয়োজন করে বিষয়টি নিয়ে অংশিজনদের সাথে মতবিনিময় সভা।প্রথমেই সভার সভাপতি ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাগত বক্তব্য রাখেন। এরপর আয়োজক নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল ঘোষণা করেন রংপুর ও রাজশাহী বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের প্রেজেন্টেশন প্রদানের জন্য প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইদুল মুরসালিনকে।তিনি প্রেজেন্টেশন শুরুর সাথে সাথে সাথেই স্কিনে ভেসে উঠে শেখ মুজিবর রহমানের ছবি সহ মুজিবর্ষের লোগো সংবলিত পেপার।চোখে পড়া মাত্রই প্রতিবাদ মুখর হয়ে উঠে পুরো হলরুম।সাথেই ল্যাপটপ এবং এলইডি স্ক্রিন বন্ধ করে দেয় আয়োজকরা। শুরু হয় তুমুল হট্টগোল। তীব্র প্রতিবাদ জানান সেখানে উপস্থিত জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প বাতিলের সাথে যুক্ত আন্দোলনের নেতারা।এ ঘটনাকে পরিকল্পিত ভাবে ফ্যাসিবাদ পূনর্বাসনের নকশা হিসেবে উল্লেখ করেন তারা।
রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন,নেসকো প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে মতবিনিময় সভার প্রেজেনটেশনে মুজিববর্ষের মুজিববাদি লোগো ব্যবহার করে এই অন্তরর্তীকালীন সরকার ও ২৪ এর গণঅভ্যুত্থানকে তারা চ্যালেঞ্জ করেছেন। এটা কোন ভুল নয়, পূর্ব পরিকল্পিত। তারা মুজিববাদ ফ্যাসিবাদেরে সুবিধা ভোগি। তারা ফ্যাসিস্ট পতিত হাসিনাকে প্রমোট করতে চাইছে।নেসকোর সব ফ্যাসিবাদি কর্মকর্তাকে অপসারণ করতে হবে। বিভিন্ন প্রকল্পের দূর্ণীতির তদন্ত করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিস্কার করে শাস্তি দিতে হবে। তা না হলে আমরা মাঠে নামতে বাধ্য হবো।
রংপুর জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমগীর নয়ন বলেন, নেসকো সুকৌশলে সভায় মুজিববাদ বহালের অপচেস্টা করেছে। এর সাথে শুধু উপস্থাপন কারী নেসকোর প্রধান প্রকৌশলী সহ অন্যান্যরা সবাই জড়িত। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসময় তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, অবশ্যই ডিসিকে এসব বিষয়ে সচেতন হতে হবে। এ ধরণের ঘটনা বার বার হচ্ছে। এতে আমাদের ২৪ আন্দোলনকে খাটো করা হচ্ছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ বলেন, প্রি-পেইড মিটার নিয়ে প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো ব্যবহারের মাধ্যমে প্রমাণিত হয় যে, নেসকোতে এখনও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা ঘাপটি মেরে রয়েছে। আমরা এমন কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবী জানাই।
এদিকে প্রতিবাদের মুখে পন্ড হয়ে যায় সভা। সব কিছু গুটিয়ে আড়ালে চলে যায় আয়োজকরা। পরে নেসকো জানায় তদন্ত কমিটির কথা । আর জেলা প্রসাশক জানান এই ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের কাজ বন্ধ থাকবে।
ঘটনাস্থলে উপস্থিত নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল জানান,এই ঘটনা অনাকাংখিত আমি দুঃখ প্রকাশ করছি। কিভাবে এটা হলো সেজন্য আমরা তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
সভার সভাপতি রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, প্রি-পেমেন্ট মিটার স্থাপন নিয়ে জনদাবির বিষয়ে সিদ্ধান্ত নিতেই আমরা সভাটির আয়োজন করেছিলাম। কিন্তু সভায় তাদের প্রেজেন্টেশনে মুজিবর্ষের লেগো এসেছে। এটা একেবারেই অগ্রহন যোগ্য। সকলেই আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা মনে করেছি সভাকে বিতর্কিত করার জন্যই এটা করা হয়েছে। আমরা আর সভা করতে পারিনি।সিদ্ধান্ত দিয়েছি এ বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত রংপুরে প্রি-পেমেন্ট লাগানো কার্যক্রম বন্ধ থাকে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য চিঠি দিয়েছি।প্রি-প্রেমেন্ট মিটার কার্যক্রম বন্ধের জন্যও আমরা সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি।