র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী বাঘেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে জনৈক আনিসার রহমানের বাড়ির সামনে রাস্তার উপর একটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৯১ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ইউনিয়ন চন্দ্রপুরের নুর ইসলাম এর ছেলে এনামুল হক (৩৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এনামুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলী বাঘেরহাটে আনিসার রহমান এর ছেলে জনৈক মোঃ হাফিজুল ইসলাম (৩৫) কে রংপুরের গঙ্গাচড়া পশ্চিম ইচলী বাঘেরহাট, এর বাড়িতে দ্বিতীয় অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে হাফিজুল ইসলামের পশ্চিম দুয়ারী বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়নঘরের খাটের নিচ থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় হাফিজুল ইসলাম পলায়ন করেন। গ্রেফতারকৃত আসামি মোঃ এনামুল হককে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের মাদকবিরোধী কার্যক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতা কাম্য।