রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ডা: লুতফর রহমানের কুলখানি অনুষ্ঠিত


প্রকাশ :

শুক্রবার (১০ জানুয়ারি) লালমনিহারহাট শহরের পৈতৃক  নিবাস 'জাহানারা  মঞ্জিল'সাহেবপাড়া,রেলওয়ে স্টোর পাড়া  জামে মসজিদ ও রেলওয়ে স্টেশন জামে মসজিদে মরহুম ডা: লুতফর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ এ,এইচ,এম হাবিবুর রহমান ভুঁইয়া (জিন্না) সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল)। সকলকে কুলখানি তে আমন্ত্রণ জানিয়েছিলেন।

ডাঃ মোঃ লুতফর রহমান সাবেক অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। তিনি চিকিৎসারত অবস্থায় গত ০৪ জানুয়ারী ২০২৫ তারিখ বিকাল ০৫ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা ধানমন্ডি ৭ বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর আজিমপুর কবরস্থানে রাত্রি ১১ টায় তাহার দাফন কার্য্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও দুই ছোটভাই এবং দুই ছোটবোন রেখে যান।

কুলখালীতে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত ব্যক্তিগণ মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন  । মরহুমের বিদেহী  আত্মার মাগফেরাত কামনা করে  তিনটি স্থানে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।