রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও সমন্বয়ক শহীদ আবু সাঈদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে উপাচার্যগণ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
উপাচার্যগণ হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।কবর জিয়ারত শেষে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।