রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে আবু সাঈদ হত্যার তারিখ ভুল সহ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নতুন পাঠ্যপুস্তক নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে আবু সাঈদ হত্যার তারিখ ভুল সহ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (০৬ জানুয়ারি)বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করে।

মানববন্ধন সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, কেউ যদি আবু সাঈদের ইতিহাস বিকৃতি করতে চায় সেখানে শিক্ষার্থীরা অবশ্যই তার প্রতিবাদ করবে। আবু সাঈদের  হত্যাকান্ড শুধু দেশ নয় সারা বিশ্ব দেখেছে সেখানে এনসিটিবি মত একটি প্রতিষ্ঠান তার হত্যাকান্ডের তারিখ ভুল করে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমরা চাই যে বা যারা এর সাথে যুক্ত তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের প্রতীক আবু সাঈদ। এনসিটিবির যে কু-চক্রীরা এই কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায়  না আনলে ছাত্র জনতা তা মেনে নিবে না। তাদের এই ধরনের কুচক্রী আমরা বাংলা মাটিতে মেনে নিব না। 

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের পুলিশের গুলিতে হত্যাকান্ডের তারিখ নিয়ে নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল তথ্য দিয়ে বই ছাপানো  হয়েছে।