রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ


প্রকাশ :

মিয়ানমার থেকে সাগর পথে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করলো নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন। পরে তাদেরকে বিজিবি’র হেফাজতে নেন।

জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ নারী, ১০ শিশু ও ২১ পুরুষ রয়েছে। তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে টেকনাফের মো. সেলিম মেম্বার বলেন, টেকনাফ মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, আজ দুপুরে দিকে মেরিন ড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশে করলে খবর পেয়ে বিজিবি তাদের হেফাজতে নেন।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগর পথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।