স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা: মোঃ লুতফর রহমান (মানু)আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধায় আজগর আলী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনা-লিল্লাহি... রাজেউন)।
আজ বাদ এশা ঢাকার ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমের লাশ রাত ৯টা ৩০ মিনিটে আজিমপুর কবর স্থানে দাফন করা হবে।
তিনি লালমনিরহাট রেলওয়ে বিভাগের চাকরি থেকে অবসরপ্রাপ্ত মরহুম এলাহী বকস্ এর সন্তান এবং অবসর প্রাপ্ত ঢাকা জেলার সিনিয়র জজ হাবিবুর রহমান জিন্না’র বড় ভাই। তার বাড়ি লালমনিরহাট শহরে রেলওয়ে গণকবরের পাশের্^ ওয়ালেস কলনীতে।
সম্পাদকের শোক:
ডা:মোঃ লুতফর রহমান-এর মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।