রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভা যাত্রা


প্রকাশ :

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি বাংলাদেশে পরমত সহিষ্ণু রাজনীতির ধারক ও বাহক এবং উন্নত ও আধুনিক বাংলাদেশে ও রূপকার। দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত রাজনীতির চর্চার চারণ ক্ষেত্র বানিয়েছিলেন জাপার প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। সুতরাং জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কোন সুযোগ নেই।

বুধুবার ( ১ জানুয়ারী) বিকেলে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় দলীয় কার্যালয় থেকে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন।এসময় তার সাথে ছিলেন প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

পরে মহানগর ও জেলা জাতীয় পার্টির একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক মেয়র মোস্তফা। শোভা যাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভা যাত্রায় জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন।