রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ডাক্তার সেলিমা ডায়াবেটিক হাসপাতাল কর্মকর্তা- কর্মচারী কল্যাণ সমিতি গঠিত


প্রকাশ :

ডায়াবেটিক সমিতি লালমনিহাট পরিচালিত ডাক্তার সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি গঠন উপলক্ষে গত ২৮ ডিসেম্বর হাসপাতালে এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডাক্তার অসীম ভট্টাচার্য দীপ্ত। আমন্ত্রিত অতিথি ছিলেন ডায়াবেটিস সমিতি লালমনিরহাটের আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল, গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু।বক্তব্য  রাখেন ডাক্তার সুশান্ত রায়  ডাক্তার জুম্মা শাহ রাতুল,

পরে ডাক্তার অসীম ভট্টাচার্যকে সভাপতি, ডাক্তার জুম্মা শাহ রাতুল কে সহ-সভাপতি  সৈয়দা সাবরিনা আক্তার কে সাধারণ সম্পাদক ও প্রশান্ত রায়কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট ডাঃ সেলিমা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি গঠন করা হয়।

সমিতির প্রতিজন সদস্য প্রতিমাসে এক হাজার টাকা সঞ্চয়  জমা দিবেন। তিন মাস পর এই সঞ্চয়কৃত অর্থ থেকে সদস্যগণ সামান্য কিছু সার্ভিস চার্জের বিনিময়ে ঋণ গ্রহণ করতে পারবেন।