রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অলিউদ্দিন - মেহেরুন ফাউন্ডেশনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশ :

অলিউদ্দিন-মেহেরুন ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ ডিসেম্বর দুপুরে কালিগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের হাজীপাড়া ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪০ জন শিশু শিক্ষার্থীর মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও এতিমখানা উপদেষ্টা আলহাজ্ব মকবুল হোসেন। বক্তব্য রাখেন অলিউদ্দিন - মেহেরুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান গেরিলা লিডার হিউম্যানিস্ট শফিকুল ইসলাম কানু, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মনওয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও লেখক ইয়ার আলী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এ সময় মাদ্রাসার কমিটির সদস্য মাহাতাব উদ্দিন, আলহাজ্ব আব্দুস সামাদ, মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সুজন ইসলাম  সহ অন্যান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে হাজীপাড়া ইব্রাহিম মাদ্রাসা ও এতিমখানার অন্যতম  প্রতিষ্ঠাতা শিল্প ঋণ সংস্থার সাবেক জেনারেল ম্যানেজার মরহুম আব্দুল হাকিম, তার স্ত্রী মরহুমা আফরোজা পারভীন তুলী, পুত্র  মরহুম ইব্রাহিম সহ এলাকার মুরুব্বীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকালে জামিরবাড়ি মাদ্রাসা ও এতিমখানায় ২৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, অলিউদ্দিন-মেহেরুন ফাউন্ডেশন, কালিগঞ্জ,  লালমনিরহাট এর উদ্যোগে চলতি  ডিসেম্বর মাসে ও নতুন বর্ষের জানুয়ারি মাসে জেলার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় এবং  গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ী উপজেলার বিভিন্ন স্কুল,  মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে ১ হাজার ৫ শত পিস উন্নত মানের কম্বল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।