দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ২০ তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার বিকালে লালমনিরহাট সাধারণ পাঠাগারে বর্ষপূর্তি পালিত হয়েছে।
টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক,দপ্তর সম্পাদক অধ্যাপক জয়নুল আবেদীন স্বপন।আলোচনা সভা শেষে এক সংগীত অনুষ্ঠান ও কেক কাটা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লাবিবা সরকার রিমা। সার্বিক সহায়তায় ছিলেন শহীদ ইসলাম সুজন। এতে গান পরিবেশন করেন সাংবাদিক ফারুক আহমেদ সূর্য, শিল্পী অর্পিতা দেব ও শিব সুন্দর বর্মন।বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তির এ অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের নাগরিক,সংস্কৃতি কর্মী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।