রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশ :

অলিউদ্দিন -মেহেরুন ফাউন্ডেশন, কালিগঞ্জ, লালমনিরহাট এর উদ্যোগে  শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ ২৬ ডিসেম্বর সকালে কালিগঞ্জ  উপজেলার কাশীরাম দেলজান নেছা হাফিজিয়া মাদ্রাসায়, দুপুরে করিমপুর নেছাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় এবং বিকালে হাজিরহাট হাজী রেফাজ উদ্দিন  সহির উদ্দিন মোল্লাহ হাফেজিয়া মাদ্রাসা ও  এতিমখানায় কম্বল বিতরণ করা হয়।

পৃথক তিনটি স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে অলিউদ্দিন- মেহেরুন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান  অধ্যক্ষ ড.মনওয়ারুল ইসলাম, ইউপি সদস্য আবু মিয়া,সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্যার, মাওলানা জাফর আলী, মোহাম্মদ হালিম মিয়া, মেজবাহ উদ্দিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাফেজ মেহেদী হাসান, লাল মেম্বার, ময়েন উদ্দিন আজিজ ও  স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।