লালমনিরহাটে ৩৯৯ বোতল ফেনসিডিল ৫০০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন মহিষতুলী গ্রামে মাদক ব্যবসায়ী মহেন্দ্রনাথের বসতবাড়ী তল্লাশী করে ৩৯৯ বোতল ফেনসিডিল এবং ৫০০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সুরবালা (৫৫), স্বামী-মৃত জলধর রায়,গ্রাম-মহিষতুলী আমতলা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে এবং অপর আসামী শ্রী মহেন্দ্রনাথ রায়, পিতা-জলধর রায়, গ্রাম-মহিষতুলী আমতলা, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট র্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।