অলিউদ্দিন উদ্দিন-মেহেরুন ফাউন্ডেশন এর উদ্যোগে গত ২৪ শে ডিসেম্বর কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের রাহিলা খাতুন হাফেজিয়া মাদ্রাসা এবং ২৫ ডিসেম্বর বাইতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স্থান দুটিতে কম্বল বিতরণের সময় অলিউদ্দিন- মেহেরুন ফাউন্ডেশনে ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মনওয়ারুল ইসলাম, এলাকার সমাজকর্মী আফজাল হোসেন, মোশাররফ হোসেন,নজরুল ইসলাম ,আলহাজ আবু তাহের দুলু ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অলিউদ্দিন- মেহেরুন ফাউন্ডেশন এর উদ্যোগে চলতি বিজয়ের মাসে লালমনিহাট জেলার কালীগঞ্জ ও আদিতমারি উপজেলাএবং গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুলের শিক্ষার্থী , এতিমখানা ও বৃদ্ধ- বৃদ্ধাদের মাঝে এক হাজার পাঁচশত পিস কম্বল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।