রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবী আদায়ে মানববন্ধন


প্রকাশ :

রংপুরে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার আয়োজনে মানববন্ধন করেছে।বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বরে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা আয়োজিত এ মানববন্ধন করাহয়।

মানববন্ধন কর্মসূচিতে নগরীর আমতলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে ও আব্দুল হক সদ্দারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ছাত্র-শ্রমিক-জনতার পক্ষে আরাফাত মন্ডল (ছাত্র),মামুনুর রশিদ (পেশাজীবি),নুর হাবিব (পেশাজীবি),আনোয়ার হোসেনসহ (পেশাজীবি), উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অতিদ্রæত সময়ের মধ্যে হুযুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে মানহানীকারী পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার এক মাত্র শরঈ শাস্তি মৃত্যুদন্ড, পর্দাকে অবমাননা করলে মৃত্যুদন্ড, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিষিদ্ধ করণ, দ্রব্যমূল্য ও চিকিৎসা মূল্য হ্রাসকরণ. নারিকেল দ্বীপ অবমুক্ত করণ, হিন্দুত্ববাধ দমন, ওলামায়ে ছূ’দের সমাজচ্যুত করণ সহ ১৩ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। তা নাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।মানববন্ধনে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।