রংপুর, বাংলাদেশ - শিক্ষা, তরুণ এবং নাগরিক অংশ গ্রহণকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার পাবলিক ডিপ্লোমেসি সেকশনের প্রতিনিধিদল ১৮-১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে রংপুরে একটি আউটরিচ সফর পরিচালনা করেছে।
সফরের শুরুতে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার সকাল ১০ টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান, যেখানে কর্মকর্তারা উপাচার্য অধ্যাপক শওকত আলীর সাথে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিরয় আলোচনা করেন।সেশনের সময়, দূতাবাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে শিক্ষাগত সুযোগ, যেমন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে আলোকপাত করেন এবং একাডেমিক অংশীদারিত্ব জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দূতাবাস কর্মকর্তারা এডুকেশনইউএসএ এর মাধ্যমে উপলব্ধ সম্পদগুলোর কথাও তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রের কর্মসূচি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করেন।
ডিসেম্বর ১৯ তারিখে, প্রতিনিধিদলটি রংপুরের আরডিআরএস গেস্ট হাউস-এ “এমপাওয়ার ইয়ুথ ফর রেজিলিয়েন্স বিল্ডিং” কর্মসূচির অংশ গ্রহণকারীদের সাথে একটি সেশন পরিচালনা করেন। সেশনটিতে নেতৃত্ব, সহনশীলতা এবং নাগরিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।পরে দলটি কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে, যেখানে আউটরিচ কর্মসূচির মাধ্যমে ছাত্র-শিক্ষকদের সাথে উচ্চশিক্ষার সুযোগ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।