রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট জেলা প্রশাসকের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময়


প্রকাশ :

লালমনিরহাটে নবাগত জেলা প্রশাসক এইস এম রকিব হায়দার এর সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসাক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় লালমনিরহাটের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দ। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, অতিরিক্ত জলা প্রশাসক মোছা: আফরোজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরে তাসনিম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, মানব জমিনের জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি এস দিলিপ রায়, মাই টিভির জেলা প্রতিনিধি মাহাফুজ সাজু, লালমনিরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক সৈকত ইসলামসহ অনান্য সাংবাদিক বৃন্দ। 

এ সময় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।