রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অন্তর্বতীকালীন সরকার সময়ই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের মাঠ থাকবে সমতল- বদিউল আলম মজুমদার


প্রকাশ :

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তর্বতীকালীন সরকার সময়ই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের মাঠ থাকবে সমতল। একই সাথে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে এ নির্বাচন হবে উৎসবমুখর।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রংপুর সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে থাকলেও এবারে আমলার আধিক্য ও পক্ষপাত দুষ্ট হবেনা। তবে কমিশনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার হবে বলে জানান।এছাড়াও নির্দলীয় তত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহলের রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

২৪ গণঅভ্যুত্থানের বিপ্লব প্রসঙ্গে বলেন, বর্ষাকালীন বিপ্লবের নতুন মাত্রা যুক্ত করেছে রংপুরের বীর শহীদ আবু সাঈদ। যার ফলে স্বৈরাচার সরকার বিলুপ্ত হয়ে হাসিনা করতে বাধ্য হয়েছে। আবু সাঈদের এমন আত্মত্যাগের অবদান সারা দেশের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। এসময় সুজনের রংপুর মহানগর ও জেলা কমিটির নেতৃবৃদ উপস্থিত ছিলেন।