রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভেলাবাড়ী আশা সেবাকেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশ :

লালমনিরহাট আদিতমারী উপজেলা ভেলাবাড়ী ইউনিয়নে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  সকালে আদিতমারী ভেলাবাড়ী আশা স্বাস্থ্যকেন্দ্র  ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আদিতমারী আশা'র এম আর এম মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন। বিশেষ অতিথি  ছিলেন আশা ভেলাবাড়ীর ব্রাঞ্চ ম্যানেজার মোছা: নিলুফা ইয়াসমিনসহ আশা ভেলাবাড়ী ব্রাঞ্চ কর্মকর্তারা।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। আশা ররপোরেট সোন্যাল রেসপনসেবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।

ভেলাবাড়ী ইউনিয়ন থেকে আসা শতশত নারী,পুরুষ, বয়োবৃদ্ধ, শিশু,তরুণসহ সকল রোগীর সেবাপ্রদানে বিশেষ ভূমিকা পালনে সেবাপ্রদান করেন ভেলাবাড়ী স্বাস্থ্যসেবার ডা. ইশতিয়াক আহমেদ।