রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান


প্রকাশ :

 লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) রওজাতুন জান্নাতের সভাপতিত্বে  অনূষ্ঠিত সহকারী সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মানিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর। এ সময় সমবায় কর্মকর্তা ফজলে এলাহী,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হাসান ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগনকে রজনী গন্ধার স্টীকার দ্বারা সংবর্ধনা প্রদান করা হয়।