রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সাড়ে ৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু


প্রকাশ :

ঘন কুয়াশা কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে ১৩ ডিসেম্বর রাত সাড়ে এগারোটা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে এগারোটায় ঘন কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে।