রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কপ ২৯ পরবর্তী আলোচনা সভা : বাংলাদেশের দৃষ্টিভঙ্গি


প্রকাশ :

আজ ১১ ডিসেম্বর  সকালে গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব, গুলশান-১, ঢাকায় এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস (ইআরডিএ) এবং গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি (জিএলটিএস) এর যৌথ উদ্যোগে একটি পোস্ট কপ ২৯ (COP29) প্রতিফলন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করবেন ড. মুজিবুর রহমান হাওলাদার, সাবেক সিনিয়র সচিব ও চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশন সেকশনের ডেপুটি হেড এবং ফার্স্ট সেক্রেটারি নাওকা মার্টি‌নেজ ব‌্যাকস্টর্ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম ও ওয়াটার্স কিপার বাংলাদেশের কো-অর্ডিনেটর শরীফ জামিল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরডিএ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী  মনির হোসেন চৌধুরী। এছাড়াও আলোচনা সভায় শিক্ষাবিদ এবং বিভিন্ন আইএনজিও ও জাতীয় এনজিও এর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন জিএলটিএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিসেস রওমান স্মিতা। আয়োজকদের পক্ষ থেকে ইআরডিএ-এর কোষাধ্যক্ষ সৈয়দ মোসাদ্দাক হোসেন, ইআরডিএ-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মিজানুর রহমান, ইআরডিএ-এর প্রোগ্রাম অফিসার মোঃ জিয়াউল হক এবং সঞ্জয় কুমার দাস এবং জিএলটিএস-এর নির্বাহী পরিচালক জনাব শামস খান উপস্থিত ছিলেন।

ওয়াটার্স কিপার বাংলাদেশের কো-অর্ডিনেটর  শরীফ জামিল দেশের সকল জলবায়ু কমীদের বিশেষ করে যুবকদের একসাথে একই পতাকাতলে একত্রিত হয়ে জলবায়ূ পরিবর্তন প্রশমনের জন্য কাজ করতে হবে।

বিশেষ অতিথির আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম বলেন, সুনির্দিষ্ট বিষয়ে গবেষনা ও উন্নয়নমুলক কাজের মাধ্যমে বৃহত্তর দূষণ রোধ করা সম্ভব হবে। বলে

প্রধান অতিথি সুইডেন দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশন সেকশনের ডেপুটি হেড এবং ফার্স্ট সেক্রেটারি সাংগঠনিক প্রক্রিয়ার উপর জোর দিয়েছেন। তিনি উন্নয়নমূলক কাজের বর্ননা দিতে গিয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুতাবাসের আগ্রহের কথা বলেন। এছাড়াও তিনি পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করেন এমন সংগঠনসমূহকে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।