রংপুরে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। আমরা সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চাই যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে। ক্ষমতায় টিকে থাকার জন্য পলাতক স্বৈরাচার সর্বত্র বিভেদ তৈরী করেছে। বিএনপি দেশ পূণঃগঠন করতে আন্দোলনরত সকল দল নিয়ে সরকার গঠন করতে চায় । জনগনের আস্থা ধরে রাখতে রাস্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কর্মীদের মাঠে ঝাপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে রংপুর ও বরিশালে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি তারেক রহমান বলেন, দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৫ বছর জোর করে ক্ষমতা থেকে লুটপাটের রাজত্ব করা স্বৈরাচারের উদাহরণ টেনে জনগনের অপ্রত্যাশিত কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেন নেতা কর্মীদের।একই সাথে বিগত সময়ে স্বৈরাচার রাজনৈতিক উদ্দেশ্য ধর্মকে ব্যবহার করেছে দাবি করে বিএনপি সরকার গঠন করলে স্বÑস্ব ধর্ম পালনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কথা জানান।রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা কর্মসূচি শুধু বিএনপি'র নেতা কর্মীদের মধ্যে নয় সারা বাংলাদেশের মানুষের জন্য।দেশের মানুষের মধ্যে ৩১ দফা গেঁথে দিতে ইউনিট পর্যায়েও ছোট ছোট কর্মশালা করার নির্দেশনা দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষদের নিরাপত্তার ব্যবস্থা করবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।বাংলাদেশের জনসংখ্যা কোনভাবেই ২০ কোটির কম নয় বলে আমার ধারণা। ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করবো। যাতে দেশে কোনো বেকারত্ব না থাকে। এ সময় সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরে নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরি ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, গ্রাম পর্যায়ে জনসংখ্যা অনুপাতে দুই থেকে তিন জন করে রাষ্ট্রীয় পর্যায়ের প্রশিক্ষিত পল্লী চিকিৎসক স্বাস্থসেবার জন্য নিয়োগ করা হবে। একই সাথে স্বাস্থ্য বিষয়ে গণসচেতনতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপি। এ লক্ষ্যে তার দল ক্ষমতায় গেলে সারাদেশে ৭০ হাজার নারী পল্লী চিকিৎসক সহ মোট এক লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করার কথা জানান ।এছাড়াও বেকার সমস্যা দূরীকরণে এসএসসির পর থেকে কারিগারি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার কথা বলেন ।
রংপুরে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সৃষ্টির প্রসব বেদনায় বাংলাদেশ জর্জরিত ৩১দফা যাদের যেভাবে স্পর্শ করবে তাদের কাছে সেভাবে পৌঁছে দেওয়াই কর্মীদের কাজ।প্রশ্ন উত্তর পর্বে তারেক রহমানের কাছে নানা প্রশ্ন তুলে ধরেন নেতা কর্মীরা।
এর আগে সকাল থেকে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির দায়িত্বে থাকা প্রশিক্ষক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল ৩১ দফা নিয়ে আলোচনা করেন।দিনব্যাপী এই কর্মশালায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারজানা সারমিন পিতুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ রংপুর বিভাগের ৮ জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ।