রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এবার ধানমন্ডি থানায় জিডি করলেন নিলা ইসরাফিল


প্রকাশ :

রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল। হঠাৎই বাড়িতে চুরির ঘটনা ঘটায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

শুক্রবার  (৬ ডিসেম্বর ) রাতে এই জিডি করেন । জিডি নাম্বার ৩৭৭। নীলা ইসরাফিল  জানান, গত ২৯ নভেম্বর আমার বাসা হতে চারটি ল্যাপটপ দুইটি ব্যাগে, দশটি ইউএসবি পেনড্রাইভ, ডিভাইস গুলোতে ছবি ভিডিও সংরক্ষিত ছিল। সেগুলো গত পাঁচ তারিখে কেউ ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আমি পাঁচ তারিখ  সেগুলো দেখতে পাই। এটার জন্য আমি একটি মামলা করতে থানায় এসেছিলাম। পরবর্তীতে পুলিশ আমার এটিকে জিডি হিসেবে গ্রহণ করেছে। আমি এই ঘটনা  বিচার চাই। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি করেন। গতকাল সোমবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।