লালমনিরহাট: সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে আজ সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সনাক সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া। সভার উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মোঃ আতিকুর রহমান এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, শিক্ষনীয় বিষয় ও করণীয় নিয়ে আলোচনা করেন টিআইবি’র লালমনিরহাট জেলার এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম। সভায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দ কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। সভায় সনাক সদস্য স্বপ্না জামান এর নেতৃত্বে সেচ্চাসেবকবৃন্দ আগামীতে দুর্নীতিবিরোধী সামাজিক কার্যক্রম বাস্তবায়নে একসাথে থাকার দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, আশিক ইকবাল মিলন। সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, মোঃ আব্দুল হাকিম, হাসিনা মাহবুব, রিয়াজুল হক সরকার, সাধনা রায়, রফিকুল ইসলাম। সভায় লালমনিরহাট সনাকের সকল সনাক, এসিজি এবং ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।