রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মহাসড়কে ইউটার্ন এবং ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ


প্রকাশ :

রংপুর নগরীর দমদমা এলাকার কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে মহাসড়কে ইউটার্ন এবং ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা। 

মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) বেলা ১০ টা  থেকে মহাসড়ক বেরিকেড দিয়ে দুপুর ১ পর্যন্ত অবরোধ করেন তারা।ওই অবরোধে অংশ নেন স্থানীয় অধিবাসি, ব্যবসায়ি ও সকল পর্যায়ের সাধারণ শিক্ষার্থীরা। অবরোধের  কারণে ৩ ঘন্টা ৬ লেনের ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।  এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন এলাকাবাসি  ইসলাম সজিব, মোস্তাফিজার রহমান, মোঃ ইউনুছ আলী, শাহানুর কবির, শাহাদত হোসেন সাগর,মমিনুল শিক্ষার্থী লিটন, শাওন, নায়িম, রেদোয়ান, ছায়িম, সাজ্জাদ প্রমুখ।  

বক্তারা বলেন, এখানে  কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের তিন হাজার শিক্ষার্থীসহ দুই পাশে তিনটি স্কুল এবং সংযোগ সড়ক গুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত করে।  ইউটার্ন এবং ওভারব্রিজ না থাকায় প্রতিনিয়তই  দুর্ঘটনা ঘটনা ঘটে। গত ১২ নভেম্বর দাবি আদায়ে সড়ক অবরোধ করলে প্রশাসন ১৫ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়। কিন্তু তারা এখন টালবাহনা করছে। এজন্যই আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি মানা হলে আন্দোলন অব্যাহত থাকবে। 

অবরোধের খবর শুনে সেখানে উপস্থিত হয় সেনাবাহিনী ও পুলিশ। তারা দাবি পূরণে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলন কারীরা। পরে করণীয় নির্ধারণে সড়ক ও জনপদ  বিভাগ, পুলিশ এবং কারিগরই প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ এবংয় সেনাবাহিনী যৌথ সভায় বসে সিদ্ধান্ত হয়।

রংপুর মহানগর পুলিশের  সহকারি কমিশনার, (কোতয়ালী জোন )আব্দুর রশিদ জানান,আমরা দ্রুত অবরোধের স্থানে পৌঁছে সবার সাথে  বৈঠকে করে পরামর্শ নিয়েছে রাস্তা পারাপারে কি ধরণের ব্যবস্থা গ্রহন করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এখন পরিস্থিতি স্বাভাবিক  অবরোধ তুলে নেওয়ায় সড়কে যানবাহন চলাচাল স্বাভাবিক রয়েছে।