চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ,মাওলানা ভাসানী গবেষক ও লেখক মাহবুব উল আলম ২ ডিসেম্বর দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় শেরশাহ সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের পুরোনো পত্রিকা দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও মাওলানা ভাসানীর মালিকাধীন হক কথা পত্রিকার বার্তা সম্পাদক ছিলেন মাহবুব উল আলম
লালমনিরহাট বার্তা সম্পাদকের শোক
বিশিষ্ট সাংবাদিক, মাওলানা ভাসানী গবেষক ও লেখক মাহবুব উল আলম এর ইন্তেকালে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস. এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক বিদায়ী আত্মার মাকফেরাত কামনা করেছেন।