রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জমি-জমার মিমাংসা করতে গিয়ে কারাগারে ইউপি সদস্য


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত ঝামেলা মীমাংসা করতে গিয়ে কারাগারে গেলেন জয়নাল আবেদীন বাবলু নামে  ইউপি সদস্য জয়নাল আবেদীন বাবলু। ভোটমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান। 

সোমবার ( ২ ডিসেম্বর) কালিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। 

আটককৃত ইউপি সদস্যের পরিবার জানায়,  ভোটমারী ইউনিয়নের শৌলমারী এলাকার রনজিৎ কুমারের সাথে আমিনুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত তিনদিন আগে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন মীমাংসা করার চেষ্টা করেন। অনেক চেষ্টা করেও তাদের মিমাংসা করতে পারেননি তিনি।

পরে আমিনুর রহমান বাদী হয়ে কালিগঞ্জ থানায় ইউপি সদস্য জয়নাল আবেদীন, রঞ্জিত কুমারসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। সে মামলায় তাকে আটক করে পুলিশ। 

কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিষয়ে এজাহারের সূত্র ধরে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।