নানা কর্মসূচির মধ্য দিয়ে কান্তেশ্বরপাড়া আইপিএম ক্লাবের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী পালিত হয়েছে।
গত ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বর পাড়ায় অবস্থিত আইপিএম ক্লাবের ফিতা কেটে রজত জয়ন্তীর শুভ সুচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল। পরে ক্লাব চত্বরে ফানুস উড়ানো ও কেক কেটে রজত জয়ন্তীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইপিএম ক্লাবের সভাপতি তারণী কান্ত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শামীম কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড.মোঃ সাইখুল আরিফিন ও কৃষিবিদ আ,কা,মোঃ রুহুল আমীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক,সমাজসেবা অফিসার মাসুদ রানা,অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক ও সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম মঞ্জু। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান,১৯৯৯ সালে ২৭ নভেম্বর কৃষি সংগঠন আইপিএম ক্লাব প্রতিষ্ঠা লাভ করেন। এরপর ৩৭ জন সদস্য নিয়ে ক্লাবটি অদ্যাবধি কৃষি,শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।