রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বিজিবি'র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


প্রকাশ :

লালমনিরহাটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)আয়োজনে গরীব ও দুঃখীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করে।

সোমবার(২৫ নভেম্বর)  দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করে শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে।  উক্ত মেডিকেল ক্যাম্পেইনে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসক দ্বারা কর্তৃক মহিলা রোগী-১৮৫ জন, শিশু রোগী-৪৫ জন এবং পুরুষ রোগী-১৬৫ জনসহ মোট-৩৯৫ জনকে চিকিৎসা সেবা প্রদান করে । 

এ সময় মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। উক্ত ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃখী মানুষের মাঝে বিপুল পরিমাণ ঔষধ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ধরণের চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ হতে জানানো হয়। 


এছাড়াও একই স্থানে অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি এর সভাপতিত্ত্বে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অধিনায়ক বলেন, বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অতিক্রম, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান বন্ধ করার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গণমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার যুব সমাজ মিলে সকলে এগিয়ে আসলেই সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে। 

 তিনি আরো বলেন, সীমান্ত হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি প্রতিপক্ষের সাথে বিভিন্ন পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত পরিচালনা করে আসছে। সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণ যাতে হত্যার শিকার না হয় সে দিকে লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে সকলকে সচেতন করা হচ্ছে।