রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর মহানগরের ১১২ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা


প্রকাশ :

রংপুর মহানগরের ১১২ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রহমত আলীকে সদস্যসচিব করে ১২২ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর কমিটি অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আলী মিলনকে মুখ্য সংগঠক এবং রংপুর ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়েছে। কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার।

রোববার (২৪ নভেম্বর) মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছয় মাসের জন্য গঠিত এই মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক কারমাইকেল কলেজের সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরিয়ান আফ্রিদি রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামিল হোসেন,পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শাহ মোতাওয়াক্কিল বিল্লাহ ফকির সহ আরও চারজনকে রাখা হয়েছে।যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ ইন্সটিটিউট অব টেক্সটাইল বুটেক্সের আসির সাদিক রাফি, সরকারি তিতুমীর কলেজের মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ফারহান তানভীর ফাহিম, বেরোবির হাজিম উল হক, আরসিসিআই এর সিয়াম আহসান আয়ান সহ চারজন আছেন।সংগঠক হিসেবে আছেন এআইইউবি শিক্ষার্থী মোঃ জুবায়ের আহমেদ হিমন, কবি নজরুল কলেজের মাহমুদ হাসান মুহিব, ধামরাই কলেজের একেএম আহনাফ হোসেনসহ আরও আটজন। এছাড়াও এই কমিটিতে সদস্য পদে আছেন ৮০ জন শিক্ষার্থী।

কমিটি অনুমোদনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি জানান, অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে নগরবাসীর দোয়া এবং সমর্থন আমাদের কাম্য।আমাদের কমিটির সক্ষমতা অনুযায়ী আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শ্যামাসুন্দরী খাল এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে জোরালো আওয়াজ তুলবো। এর জন্য সবার পরামর্শ, সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। এই কমিটি বিভিন্ন প্লাটফর্মে রংপুর মহানগরের উন্নয়ন সহ নীতিনির্ধারণী বিষয়ে ভূমিকা রাখবে।

কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার জানান,কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১২২ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর এবং ১৫৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি আহ্বায়ক গঠন করা হয়েছে। কমিটিতে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার সেই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন পরিচালনায় ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়। ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।