রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট জেলা আইনজীবি সমিতির নির্বাচন


প্রকাশ :

লালমনিরহাট জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৬(দ্বিবার্ষিক) নির্বাচনের ফলাফল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। গতকাল রবিবার বিকেলে আইনজীবি সমিতি ভবনে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায় মন্টু।

এতে অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন সভাপতি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক সাধারন সম্পাদক নির্বাচিত হন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সরকার ,সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু,কোষাধ্যক্ষ অ্যাডভোকেট লুৎফুর রহমান রিপন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম,সমাজকল্যান ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন, সদস্য হিসেবে অ্যাডভোকেট লুৎফর রহমান,অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী,অ্যাডভোকেট নুরুল হুদা,অ্যাডভোকেট একেএম আব্দুল খালেক সরকার,অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সরকার ময়েজ,অ্যাডভোকেট সামসুল আলম মিলন,অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিঠু ও অ্যাডভোকেট হানিফুর রহমান খাঁন।