সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ ও শহীদ ডাক্তার মিলন কল্যান পরিষদের উদ্যোগে এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর সহযোগিতায় গত ২২ নভেম্বর নরসিংদী পৌরসভার বাসাইলে এস বি এফ হিউস্টন কিডনী ডায়ালাইসিস সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বাংলাদেশ আই ট্রাস্ট চক্ষু হসপিটালের চিকিৎসক ডা:আশরাফুজ্জামান।
তাকে সহযোগিতা করেন এসবিএফ হিউস্টান কিডনী ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার ডাক্তার ইসরাত জাহান। এ সময় সোনারবাংলা ফাউন্ডেশনের সহকারী পরিচালক আতিকুর রহমান ভূঁইয়া, কিডনি সেন্টারের ব্যবস্থাপক ফারুক হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ১৫০ জন রোগীর কম্পিউটারে পরীক্ষা- নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এই ক্যাম্পে ২০জন ছানিপড়া রোগী শনাক্ত করা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর সকালে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল,ঢাকার চক্ষু চিকিৎসকেরা এ সকল ছানি পড়া রোগীদের বিনামূল্যে আমেরিকার মেশিনে বিদেশি লেন্স দ্বারা ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশন সম্পন্ন করবেন।