রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

৩দিন ব্যাপী বার্ষিক ইজতেমা বাস্তবায়নের লক্ষে সুধী সমাবেশ


প্রকাশ :

লালমনিরহট আদিতমারী উপজেলার ঐতিহ্যবাহী রূহানীনগর এলাকায় আগামী ৫ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১১ তম ৩দিন ব্যাপী বার্ষিক ইজতেমা সুষ্টভাবে বাস্তবায়নের লক্ষে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ইজতেমা ময়দানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামিয়া কারীমিয়া রূহানীয়া পরিচালনার সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইজতেমার বাস্তবায়ন করতে প্রধান আলোচ্যক ছিলেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম সাদী। এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,আদিতমারী বাজার বাইতুচ্ছালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান, রূহানীনগর আল কারীম জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ডাঃ লুৎফর রহমান ও রূহানীনগর মাদরাসার পরিচালক ও বাংলাদেশ মুসাফির কাফেলার আমির মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুর রহমান কারিমী।

সুধি সমাবেশে এলাকার স্থানীয় গন্যমান্য ও আলেমবর্গ উপস্থিত ছিলেন।