লালমনিরহাট বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও আপলোডার এবং নিউজ টুয়েটি ওয়ান বাংলা টিভি আপলোডার সাংবাদিক রশিদুল ইসলাম রিপন ও রহিম বাদশার বাবা কাশেম আলী আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (২০ নভেম্বর ) দিবাগত রাত সাড়ে ১২ টায় লালমনিরহাট কুলাঘাট ধাইরখাতা সাবেক সিটমহল (ভিতরকুটি) এলাকার নিজ বাসভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তার স্ত্রী, দুই ছেলে ও নাতি নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ ২১ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় ধাইরখাতা সিটমহল (ভিতর কুটি) এলাকায় নামাজে জানাজার শেষে গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
বার্তা পরিবারে’র শোক
লালমনিরহাট বার্তা পত্রিকা পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীরভাবে সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেছে। যাতে তাঁর শোকাহত পরিবার যেন এই অপূরনীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে।