লালমনিরহাটের কালীগঞ্জ থানার আয়োজনে, থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
কালীগঞ্জ থানা ইনচার্জ এসআই এরশাদ আলম এর সভাপতিত্বে ও এসআই পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) জয়ন্ত কুমার। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় মানুষের পাশে থেকে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা,উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর,সদস্য সচিব মেহেরবান মিঠু,জামায়াত নেতা লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।