রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার তিন দিনের রিমান্ড মঞ্জুর


প্রকাশ :

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন।এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন তাকে আদালতে তোলেন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করে ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টারদিকে রংপুর নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রংপুরের পিবিআই পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন জানান, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। তার বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেয়ার অভিযোগ আছে। এই হত্যা মামলার বাদী আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

পিবিআই এসপি জানান, গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছিল।পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর  শরিফুল ইসলামসহ সাত জনের নাম মামলায় নথি ভুক্ত করার জন্য সম্পূরক এজাহার দায়ের করেন রমজান আলী।আদালতের আদেশে তাদেরও ওই মামলায় এজহার ভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।এর আগে আবু সাঈদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।পরে এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়।

এদিকে,গত ১৩ নভেম্বর মামুনুর রশিদ মামুন (৪৬) নামে এক ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর  শরিফুল ইসলাম সহ মোট ১৮১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।