এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার মহান নেতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের নয়ন মনি মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোস দরবার হলে ১৬ই নভেম্বর সারারাত ব্যাপী পরিবেশিত হয় ভাব সংগীত। এতে সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানীর সভাপতি, মাওলানা ভাসানীর নাতি আবু বকর খান ভাসানী পুত্র হসরত খান ভাসানী।
এ সময় মঞ্চে ভাসানীর নাতি গোলাম কিবরিয়া খান ভাসানী পুত্র আবু হানিফ খান ভাসানী, ভাসানী গবেষক ও ভাসানী পরিষদের উপদেষ্টা গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, ভাসানী ন্যাপের নেতৃবৃন্দ, শিল্পীবৃন্দ, মুরিদান ও ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। ভাব সংগীত পরিবেশন কালে ভক্তবৃন্দ অশ্রুসিক্ত এবং আবেগে আপ্লুত হয়ে পরেন।