রংপুর অঞ্চলের আবহাওয়ার তাপমাত্রা প্রতিদিন কমছে। শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল রংপুর অঞ্চলের সড়ক-মহাসড়ক, রাস্তাঘাট, মাঠ প্রান্তর।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান,শনিবার(১৬)নভেম্বর রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ এবং ৯টায় ৯৬ শতাংশ। গতকাল রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ এবং বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদরা বলছেন, ক্রমেই এই তাপমাত্রা কমবে।সরেজমিনে (শনিবার)সকাল ১০টার দিকেও রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট, রংপুর-দিনাজপুর, রংপুর-ঢাকা মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে বাস মিনি বাস মোটরসাইকেল অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন চলতে দেখা গেছে। শীতের কাপড় ছাড়া কেউই বের হননি বাইরে। মাঠ ঘাট প্রান্তর কুয়াশায় ছিল অন্ধকারাচ্ছন্ন।অনিন্দ্য সুন্দর শীতের সৌন্দর্য। কুয়াশার বৃষ্টিতে ভিজে গেছে রাজপথ।
আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান,আমাদেও অঞ্চলে ‘১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলে তা আমাদের জন্য ভালো। ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অনেক ক্ষতি হয়।’