রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর জেলা পুলিশের ৭ থানার ওসিকে বদলি


প্রকাশ :

রংপুর জেলা পুলিশের সাত থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদকে রংপুর রেঞ্জ (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) ঠাকুরগাওঁয়ে, তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির এবং গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমানকে সিআইডিতে,পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকারকে এপিবিএনে, মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে এন্টি টেররিজম ইউনিট, পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে প্রশাসনের বিভিন্ন বিভাগে বদলি শুরু হয়। রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার জেলা প্রশাসক, পুলিশ সুপারদের বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার ৭ থানার ওসিকে বদলি করা হলো।