রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

১৭ বছর বিএনপিকে নিধনের কাজে ব্যস্ত ছিল আওয়ামী লীগ -ব্যারিস্টার হাসান রাজিব প্রধান


প্রকাশ :

কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান বলেন, স্বৈরচার আওয়ামীলীগ  দীর্ঘ ১৭ বৎসর বিএনপিকে নিধনের কাজে ব্যস্ত ছিল। 

শুক্রবার (১৫ নভেম্বর) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন ডাকালিবান্ধা আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

এ সময় তিনি আরো বলেন ফেসিবাদ সরকারের আমলে আমাদের অনেক ত্যাগি নেতাকর্মিকে গুম ও খুন করাসহ  ভোটাধিকার হরণ করা হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকেন আমরা আপনাদেরকে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মেম্বারের সভাপতিত্ব অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সফিউল আলম বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুন্নবী খন্দকার কাজল,সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুস সালাম রোকন,কৃষক দলের আহবায়ক আনিনুর রহমান ও সদস্য সচিব মতিউর রহমান মতি,ছাত্রদলের আহবায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান,খোরশেদ আলম খোকনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর টংভাঙ্গা ইউনিয়ন দীর্ঘ দিন পর এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন সম্ভব হয়েছে।